পুলিশ বাহিনীতে চেইন অব কমান্ড ভাঙলে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, পুলিশ বাহিনীতে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বজায় থাকবে এবং কোনো সদস্য শৃঙ্খলা ভঙ্গ করলে ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ সপ্তাহে তিনি বলেন, স্বচ্ছতা বাড়াতে বডিওর্ন ক্যামেরার ব্যবহার বৃদ্ধি করা হবে। মানবাধিকার সমুন্নত রেখে পুলিশিং করতে হবে এবং জনগণের আস্থা অর্জনের ওপর গুরুত্ব দেন তিনি। চেইন অব কমান্ড ভাঙলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন মন্ত্রী।
To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.