Daily Mint

প্রতিরক্ষা ক্রয়ে ২৭ হাজার কোটি টাকার পরিকল্পনা

জাতীয় নিরাপত্তা জোরদারে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর আধুনিকায়নে বড় পরিকল্পনা নিয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়। ২০২৬-২৭ অর্থবছরে সামরিক সরঞ্জাম কেনায় প্রায় ২৭ হাজার কোটি টাকা বরাদ্দের প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। পরিকল্পনায় যুদ্ধবিমান, অ্যাটাক হেলিকপ্টার, ড্রোন, রাডার ও আধুনিক অস্ত্র কেনার কথা রয়েছে। পাশাপাশি নৌবাহিনীর জাহাজ নির্মাণ, অবকাঠামো উন্নয়ন ও সেনাবাহিনীর প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর উদ্যোগও অন্তর্ভুক্ত করা হয়েছে।

×

To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.