প্রথমবার একসঙ্গে প্রীতম-মেহজাবীন
প্রীতম হাসানের জন্মদিনেই জানা গেছে, তিনি চরকি অরিজিনাল সিরিজ ‘ক্যাকটাস’-এর মাধ্যমে অভিনয়ের নতুন অধ্যায় শুরু করেছেন। শিহাব শাহীন পরিচালিত এই সিরিজে প্রথমবারের মতো তার সহশিল্পী হচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। প্রীতমকে এখানে ভিন্নধর্মী ও রহস্যময় চরিত্রে দেখা যাবে। চ্যালেঞ্জিং চরিত্র ও গল্পের কারণে মেহজাবীন এই সিরিজে যুক্ত হয়েছেন। চরকি কর্তৃপক্ষ জানিয়েছে, ‘ক্যাকটাস’ দর্শকদের জন্য হবে ব্যতিক্রমী থ্রিলার অভিজ্ঞতা।
To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.