প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের সংবাদ সম্মেলনের সময় পরিবর্তন
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনের সময় পরিবর্তন করা হয়েছে। পূর্বঘোষিত সময় দুপুর ১২টার বদলে এটি সোমবার বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রীর প্রেস উইং জানিয়েছে, তেজগাঁও কার্যালয়ের করবী হলে আয়োজিত এ সম্মেলনে ঈদ উপলক্ষে সরকারের বিভিন্ন গণমুখী উদ্যোগ ও জনসম্পৃক্ত কর্মসূচি তুলে ধরা হবে। এতে উপদেষ্টা ও প্রেস উইংয়ের কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.