প্রধান দুটি বিমানবন্দর খুলে দিল ইরান
ইরানের রাজধানী তেহরানের দুটি প্রধান বিমানবন্দর ইমাম খোমেনি আন্তর্জাতিক ও মেহরাবাদ বিমানবন্দর পুনরায় চালু করা হয়েছে। আইএসএনএ জানায়, নিরাপত্তাজনিত কারণে বন্ধ থাকা বিমানবন্দরগুলো আবার কার্যক্রম শুরু করেছে। আগামী শনিবার থেকে আরও ১০টি বিমানবন্দর চালুর পরিকল্পনা রয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে উত্তেজনার কারণে আগে এসব বিমানবন্দর বন্ধ ছিল। পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানানো হয়েছে।
To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.