প্রস্তুতি সম্পন্ন, চালুর অপেক্ষায় রামগড় স্থলবন্দর
চট্টগ্রাম বন্দর থেকে ১১২ কিলোমিটার দূরের রামগড় স্থলবন্দর চালুর প্রক্রিয়া আবারও সক্রিয় হয়েছে। এটি চালু হলে ভারতের উত্তর-পূর্বাঞ্চলের সাতটি রাজ্যের সঙ্গে বাণিজ্য সহজ হবে। প্রায় ১৬৪ কোটি টাকা ব্যয়ে বন্দরটির সব অবকাঠামো নির্মাণ শেষ হয়েছে এবং শুধু আনুষ্ঠানিক উদ্বোধনের অপেক্ষা। বাংলাদেশ ও ভারতের সম্মতি পেলেই এটি চালু হবে। স্থানীয়রা মনে করছেন, এতে বাণিজ্য ও পর্যটন খাতে বড় সম্ভাবনা তৈরি হবে।
To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.