Daily Mint

ফেসবুকে মমতার জরুরি বার্তা

ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভার ভবানীপুর আসনে পঞ্চম দফা ভোট গণনায় তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বড় ব্যবধানে এগিয়ে আছেন। তিনি ২৫ হাজার ৯৪২ ভোট পেয়েছেন, আর বিজেপির শুভেন্দু অধিকারী পেয়েছেন ৯ হাজার ২৩৬ ভোট। এসময় ফেসবুকে বার্তা দিয়ে তিনি দলীয় এজেন্টদের গণনাস্থল না ছাড়তে বলেন এবং বিজেপির বিরুদ্ধে গণনা বাধাগ্রস্ত ও সহিংসতার অভিযোগ তোলেন। এখনো কয়েকটি আসনের ফল ঘোষণা বাকি রয়েছে।

×

To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.