Daily Mint

বগুড়ায় বাবার সঙ্গে ঈদের নামাজ আদায় করলেন মুশফিক

বগুড়ায় নিজ গ্রামে পরিবারের সঙ্গে ঈদুল আজহার আনন্দ ভাগাভাগি করেছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম। তিনি সকালে শহরের ধরমপুর-মাটিডালি ঈদগাহে নামাজ আদায় করেন এবং মুসল্লিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। পরে পারিবারিক কবরস্থান জিয়ারত করেন। ঈদের নামাজ শেষে তিনি বলেন, সবাই যেন পরিবারের সঙ্গে নিরাপদে ঈদ উদযাপন করেন এবং গরিবদের সঙ্গে কোরবানির আনন্দ ভাগ করে নেন।

×

To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.