বাঁধ ভেঙে পানি ঢুকছে সুনামগঞ্জের এরনবিল হাওরে
সুনামগঞ্জের মধ্যনগরের এরনবিল (ইকরাছই) হাওরে বাঁধ ও গ্রামীণ সড়ক ভেঙে পানি ঢুকছে। সীমান্তের মনাই নদীতে চাপ বাড়ায় হামিদপুর এলাকার সড়ক ভেঙে হাওরে পানি প্রবেশ করে। কৃষি বিভাগ জানায়, ১১৪ হেক্টরের মধ্যে ৪০ হেক্টর ধান কাটা হয়েছে, কিছু জমি ডুবে গেছে। ইউএনও সঞ্জয় ঘোষ বলেন, এটি পানি উন্নয়ন বোর্ডের বাঁধ নয়, ভাঙন ঠেকাতে চেষ্টা চলছে এবং ক্ষয়ক্ষতি সীমিত।
To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.