Daily Mint

বাংলাদেশে ঢুকতে ভারত সীমান্তে হঠাৎ শতাধিক মানুষের ভিড়

ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার বসিরহাটের হাকিমপুর সীমান্তে অস্বাভাবিক পরিস্থিতি তৈরি হয়েছে। দেশে ফেরার আশায় শতাধিক বাংলাদেশি সেখানে জড়ো হয়েছেন। তারা বিএসএফ চেকপোস্টের সামনে ট্রলি ও ব্যাগ নিয়ে অপেক্ষা করছেন। হোল্ডিং সেন্টার তৈরির নির্দেশের পর অবৈধভাবে বসবাসকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ফলে অনেকে দ্রুত দেশে ফেরার চেষ্টা করছেন। বিএসএফ ও বাংলাদেশ কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে যোগাযোগ করছে।

×

To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.