Daily Mint

বাজেটে ইমাম-পুরোহিতদের জন্য সুখবর

২০২৬-২৭ অর্থবছরের বাজেটে ধর্মীয় উপাসনালয়গুলোর জন্য ১ হাজার ৮১ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, ইমাম, মুয়াজ্জিন, খাদেম, পুরোহিত ও সেবায়েতদের সম্মানী সুবিধা ধাপে ধাপে সব ধর্মীয় প্রতিষ্ঠানে সম্প্রসারণ করা হবে। বর্তমানে ৬ হাজার ৪৩৮টি প্রতিষ্ঠানের ৯ হাজার ৫২০ জন এই সুবিধা পাচ্ছেন। হজ ব্যবস্থাপনা সহজীকরণ ও ধর্মীয় নেতাদের প্রশিক্ষণও বাড়ানো হবে।

×

To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.