বাড্ডায় চিপস কারখানায় আগুনের ঘটনায় দুই কর্মীর মৃত্যু
রাজধানীর বাড্ডায় একটি চিপস কারখানায় অগ্নিকাণ্ডে দুই তরুণ কর্মী নিহত হয়েছেন। সোমবার গভীর রাতে আগুন লাগার পর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। পরে কারখানার ভেতর থেকে মাহমুদুল্লাহ ও মোস্তফার মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ ধারণা করছে, শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। কারখানায় থাকা ১০ কর্মীর মধ্যে আটজন বের হতে পারলেও দুজন আটকা পড়েন।
To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.