বাতিল হতে পারে মোবাইলের সিম রিপ্লেসমেন্ট কর
আগামী বাজেটে মোবাইল সিম রিপ্লেসমেন্টের ওপর আরোপিত ২০০ টাকার কর প্রত্যাহারের পরিকল্পনা করছে অর্থ মন্ত্রণালয়। আইওটি সিমের ক্ষেত্রেও একই সিদ্ধান্ত বিবেচনায় রয়েছে। এনবিআর জানিয়েছে, বিষয়টি পর্যালোচনায় আছে এবং এতে প্রায় ১৩০ কোটি টাকার রাজস্ব ক্ষতি হতে পারে। মোবাইল অপারেটররা এ উদ্যোগকে ইতিবাচক বলে জানিয়ে দীর্ঘদিনের দাবি বাস্তবায়নের সম্ভাবনায় সন্তোষ প্রকাশ করেছে। সিদ্ধান্তটি আগামী বাজেটেই আসতে পারে বলে জানা গেছে।
To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.