বিচ্ছিন্নতাবাদী ইস্যুতে ভারতকে আশ্বস্ত করল মিয়ানমার
ভারতের নিরাপত্তা বিঘ্নিত হয় এমন কোনো কার্যক্রমে মিয়ানমার তার ভূখণ্ড ব্যবহার করতে দেবে না বলে আশ্বাস দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মিন অং হ্লাইং। নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকে এ প্রতিশ্রুতি দেন তিনি। বৈঠকে দুই দেশ প্রতিরক্ষা, সীমান্ত নিরাপত্তা ও আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে আলোচনা করে। ভারতও মিয়ানমারের সার্বভৌমত্ব ও শান্তি প্রক্রিয়ার প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে।
To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.