Daily Mint

বিজয় সরণির কলমিলতা বাজারে আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট

রাজধানীর বিজয় সরণি মোড়ের কলমিলতা বাজারে আগুন লাগার পর তা নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট। মঙ্গলবার ভোরে দুইতলা মার্কেটটির নিচতলায় আগুনের সূত্রপাত হয়। সকাল ৫টা ১৪ মিনিটে খবর পেয়ে তেজগাঁও, মোহাম্মদপুর, মিরপুর ও সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের ইউনিটগুলো ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। আগুন লাগার কারণ, ক্ষয়ক্ষতি ও হতাহতের কোনো তথ্য এখনো জানা যায়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

×

To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.