বিজিবির অভিযানে ২ কোটি টাকার ভারতীয় ঔষধ জব্দ
হবিগঞ্জের মাধবপুরে বিজিবির ৫৫ ব্যাটালিয়ন অভিযান চালিয়ে প্রায় ২ কোটি টাকার ভারতীয় আমদানি নিষিদ্ধ ঔষধ ও ফুচকা জব্দ করেছে। একটি সন্দেহভাজন ট্রাকের ইটের নিচে লুকানো অবস্থায় এসব পণ্য পাওয়া যায়। বিজিবি জানায়, চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান চলবে এবং জব্দ মালামাল কাস্টমসে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। সীমান্তবাসীকে এ বিষয়ে সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে।
To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.