Daily Mint

বিদ্যুৎ সরবরাহ বাড়াতে বাতিল হওয়া ৩১ নবায়নযোগ্য জ্বালানি প্রকল্প যাচাই-বাছাই করছে সরকার

নবায়নযোগ্য জ্বালানি খাতে বাতিল হওয়া ৩১টি প্রকল্প পুনর্মূল্যায়নের সিদ্ধান্ত নিয়েছে বর্তমান সরকার। বিদ্যুৎ মন্ত্রণালয় গঠিত কমিটি সাত দিনের মধ্যে প্রতিবেদন দেবে। ২০১০ সালের বিশেষ আইনে শুরু হওয়া এসব প্রকল্পে প্রায় ৬ বিলিয়ন ডলার বিনিয়োগ ও ৩ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা রয়েছে। বিনিয়োগকারীরা বলছেন, পুনর্মূল্যায়নের মাধ্যমে আস্থা ফিরবে এবং খাতে অচলাবস্থা দূর হবে, যা বিদ্যুৎ ঘাটতি কমাতে সহায়ক হবে।

×

To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.