বিমানবন্দরে অগ্নিদুর্ঘটনার ঝুঁকি তৈরি করছে ৮৭৬ টন পণ্য
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টারম্যাক এলাকায় ৮৭৬ টন কাঁচামাল জমে অগ্নিঝুঁকি তৈরি হয়েছে, যার মধ্যে দাহ্য রাসায়নিকও রয়েছে। বেবিচক এসব দ্রুত সরানোর অনুরোধ জানিয়েছে বিজিএমইএ ও বিকেএমইএকে। দীর্ঘদিন পণ্য পড়ে থাকায় ফায়ার সার্ভিসের চলাচল ও বিমান অপারেশন বাধাগ্রস্ত হচ্ছে। ব্যবসায়ীরা বলছেন, কাস্টমস জটিলতায় পণ্য সময়মতো খালাস না হওয়ায় এ পরিস্থিতি তৈরি হয়েছে, ফলে ঝুঁকি আরও বাড়ছে বিমানবন্দরে।
To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.