Daily Mint

বুধ-বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের উভয় বিভাগে চলবে ভার্চুয়াল আদালত

বাংলাদেশ সুপ্রিম কোর্ট-এর আপিল ও হাইকোর্ট বিভাগে সপ্তাহের প্রতি বুধবার ও বৃহস্পতিবার ভার্চুয়াল উপস্থিতিতে আদালত পরিচালিত হবে। প্রধান বিচারপতির এ নির্দেশ ২২ এপ্রিল থেকে কার্যকর। রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, বাকি কর্মদিবসে সশরীরে আদালত চলবে। ভার্চুয়াল শুনানির তালিকা ও আইডি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হবে এবং সংশ্লিষ্ট বেঞ্চ থেকেও জানা যাবে।

×

To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.