বে টার্মিনাল পরিচালনায় ফের আগ্রহ প্রকাশ সিঙ্গাপুরের
চট্টগ্রাম বন্দরের বে টার্মিনালের ব্যবস্থাপনায় দায়িত্ব নিতে আবারও আগ্রহ দেখিয়েছে সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান। তারা ৮০ থেকে ১০০ কোটি ডলার বিনিয়োগের পরিকল্পনার কথা জানিয়েছে। সিঙ্গাপুরের অনাবাসিক হাইকমিশনার ডেরেক লো বলেন, এই প্রকল্প বাংলাদেশের বাণিজ্য অবকাঠামো উন্নয়ন ও বিদেশি বিনিয়োগ বাড়াতে সহায়ক হবে। বৈঠকে বাণিজ্য ঘাটতি কমানো, নবায়নযোগ্য জ্বালানি ও কৃষিপণ্য রপ্তানি নিয়েও আলোচনা হয়। প্রকল্পটি বাস্তবায়িত হলে বন্দরের সক্ষমতা বাড়বে।
To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.