Daily Mint

ব্রাজিলের প্রাথমিক স্কোয়াডে নেইমার, করলেন গোলও

বিশ্বকাপের প্রাথমিক ৫৫ সদস্যের দলে জায়গা পেয়েছেন নেইমার, এমন খবর জানিয়েছে ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম। কোচ কার্লো আনচেলত্তির অধীনে ২৬ জনের চূড়ান্ত দল ১৮ মে ঘোষণা হবে। চোট ও ফর্ম সমস্যার পরও সান্তোসে দারুণ খেলছেন নেইমার। ১৩ ম্যাচে ৬ গোল ও ৩ অ্যাসিস্ট করে তিনি আবারও জাতীয় দলে ফেরার দৌড়ে শক্ত অবস্থান তৈরি করেছেন, যা বিশ্বকাপ দলে জায়গা পাওয়ার সম্ভাবনা বাড়িয়েছে।

×

To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.