Daily Mint

ব্রাজিলে বিমান বিধ্বস্ত হয়ে পাইলটসহ নিহত ৩

ব্রাজিলের বেলো হরিজোন্তে শহরে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে পাইলট ও কো-পাইলটসহ তিনজন নিহত এবং আরও দুজন আহত হন। বিমানটি একটি ভবনে আঘাত করলেও ভেতরে কেউ হতাহত হয়নি। আহতদের মধ্যে পরে একজন মারা যান। দমকলকর্মীরা দ্রুত উদ্ধার অভিযান চালান এবং ভবন ধসের ঝুঁকি নেই বলে জানান। ২০২৫ সালে ব্রাজিলে বিমান দুর্ঘটনার সংখ্যা ১৫৩টি এবং মৃত্যু ৬২ জনে পৌঁছেছে।

×

To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.