Daily Mint

ভারতীয় প্লাটফর্মে অভিষেকেই শীর্ষে আরিফিন শুভ

বলিউডে অভিষেকেই আন্তর্জাতিক সাফল্য পেলেন ঢাকার আরিফিন শুভ। সনি লিভে তাঁর ওয়েব সিরিজ ‘জ্যাজ সিটি’ টানা দুই দিন ভারতে ট্রেন্ডিংয়ের শীর্ষে রয়েছে। সিরিজের মূল চরিত্র জিমি রোলে অভিনয় করেছেন তিনি চার ভাষায়—বাংলা, হিন্দি, উর্দু ও ইংরেজি। পরিচালনা ও চিত্রনাট্য করেছেন সৌমিক সেন। মুক্তিযুদ্ধ ও সত্তরের দশকের পটভূমিতে নির্মিত এই সিরিজে সমাজ, রাজনৈতিক বাস্তবতা ও মানুষের পরিবর্তনের গল্প উঠে এসেছে।

×

To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.