ভারতের স্পিন বোলিং কোচ হলেন সাইরাজ বাহুতুলে
ভারতীয় পুরুষ ক্রিকেট দলের নতুন স্পিন বোলিং কোচ হয়েছেন সাইরাজ বহুতুলে। বিসিসিআই মঙ্গলবার এ ঘোষণা দেয়। ভারতের হয়ে ২ টেস্ট ও ৮ ওয়ানডে খেলা বহুতুলে আগে অনূর্ধ্ব-১৯ ও ‘এ’ দলের কোচিং সেটআপে কাজ করেছেন। আইপিএলে পাঞ্জাব কিংসের কোচিং স্টাফেও ছিলেন তিনি। তার প্রথম দায়িত্ব হবে ৬ জুন আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে স্পিনারদের নিয়ে কাজ করা।
To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.