Daily Mint

ভারতে বিয়ের কার্ড পৌঁছাতে গিয়ে আটক বাংলাদেশি

ভারতে আত্মীয়ের বাড়িতে বিয়ের দাওয়াত কার্ড পৌঁছে দিতে গিয়ে বিএসএফের হাতে আটক হন দিনাজপুরের আতাউস সামাদ। তিনি অবৈধভাবে হিলি সীমান্ত পেরিয়ে ভারতে গিয়েছিলেন। পরে বিএসএফ বিষয়টি বিজিবিকে জানালে দুই বাহিনীর পতাকা বৈঠকের মাধ্যমে শনিবার তাকে বাংলাদেশে ফেরত আনা হয়। আইনগত প্রক্রিয়া শেষে বিজিবি তাকে হিলি থানায় নেয় এবং পরে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

×

To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.