ভারতে ১ সপ্তাহে দুইবার বাড়ল জ্বালানির দাম
ইরান যুদ্ধের প্রভাবে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বাড়ায় ভারতে এক সপ্তাহে দ্বিতীয়বার পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধি করা হয়েছে। মঙ্গলবার প্রতি লিটারে প্রায় ৯০ পয়সা পর্যন্ত দাম বাড়ানো হয়। দিল্লি, মুম্বাই, কলকাতা ও চেন্নাইসহ বড় শহরগুলোতে নতুন দাম কার্যকর হয়েছে। বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের সংঘাত ও তেলের মূল্যবৃদ্ধির কারণে সামনে আরও দাম বাড়তে পারে, যা মূল্যস্ফীতির চাপ বাড়াবে।
To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.