ভারত থেকে পাইপলাইনে এলো আরও ৭ হাজার টন ডিজেল
দেশের জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে চলতি মাসে ভারত থেকে তৃতীয় দফায় পাইপলাইনের মাধ্যমে ৭ হাজার টন ডিজেল দিনাজপুরের পার্বতীপুরে এসেছে। এতে চলতি মাসে মোট ১৩ হাজার টন এবং এ বছরে ৩৫ হাজার টন ডিজেল এসেছে। ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে নুমালিগড় রিফাইনারি থেকে এই জ্বালানি আনা হচ্ছে, যা উত্তরাঞ্চলে নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.