Daily Mint

ভুয়া সন্দেহে আসল ভ্যাট পরিদর্শককে খুঁটিতে বেঁধে গণপিটুনি

বাঞ্ছারামপুরে ভ্যাট পরিদর্শক সাইফুল ইসলাম ভ্যাট কাগজপত্র দেখতে গেলে ব্যবসায়ী হাবিবুর রহমানের সন্দেহ হয়। পরে তাকে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে মারধর করা হয় এবং মুঠোফোন ছিনিয়ে নেওয়া হয়। স্থানীয় সবুজ মিয়াও আহত হন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভ্যাট পরিদর্শককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। থানার ওসি জানান, এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

×

To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.