Daily Mint

মধ্য এশিয়ার খনিজ সম্পদে পশ্চিমাদের নজর, রাশিয়ার উদ্বেগ প্রকাশ

মধ্য এশিয়ার খনিজ সম্পদ ও রেয়ার আর্থ এলিমেন্টে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের বাড়তি আগ্রহ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে রাশিয়া। উপ-পররাষ্ট্রমন্ত্রী মিখাইল গালুজিনের দাবি, এটি শুধু অর্থনৈতিক প্রতিযোগিতা নয়, রাশিয়ার সীমান্তের কাছে পশ্চিমা প্রভাব বাড়ানোর কৌশল। চীনের আধিপত্য কমাতে পশ্চিমারা বিকল্প উৎস খুঁজছে। খনিজসমৃদ্ধ কাজাখস্তান, উজবেকিস্তানসহ মধ্য এশিয়ার দেশগুলো এখন তাদের প্রধান লক্ষ্য, যা ভূরাজনৈতিক প্রতিযোগিতা আরও তীব্র করতে পারে।

×

To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.