মনজুরের বাসায় হাসনাত, যা বললেন চসিক মেয়র শাহাদাত
চট্টগ্রামে হাসনাত আবদুল্লাহকে ঘিরে রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন অভিযোগ করে বলেন, সংসদে বড় কথা বললেও তিনি বাস্তবে ফ্যাসিস্টদের পুনর্বাসন করছেন। পহেলা বৈশাখে সাবেক মেয়র মনজুর আলমের বাসায় গেলে তাকে বিএনপি নেতাকর্মীরা অবরুদ্ধ করে ‘জুলাই গাদ্দার’ বলে অভিহিত করেন। তবে মনজুর আলম বলেন, এটি ছিল সৌজন্য সাক্ষাৎ। এনসিপি নেতা জোবাইরুল আরিফ ঘটনাটিকে উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন।
To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.