Daily Mint

মাদকের বিরুদ্ধে সমন্বিত অভিযান ৩০ এপ্রিলের পর

সংসদের চলতি অধিবেশন শেষ হওয়ার পরই সারাদেশে মাদক, জুয়া ও অনলাইন জুয়ার বিরুদ্ধে সমন্বিত অভিযান চালানো হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তিনি সংসদে বলেন, ৩০ এপ্রিল অধিবেশন শেষ হবে এবং এরপরই এই বিশেষ অভিযান শুরু হবে। দেশের যুবসমাজকে রক্ষায় জিরো টলারেন্স নীতি নেওয়া হয়েছে। জেলা-উপজেলা পর্যায়ের আইনশৃঙ্খলা বাহিনী এতে অংশ নেবে বলে তিনি জানান।

×

To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.