Daily Mint

মায়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্টসহ আটক ৩৩

কক্সবাজারের সেন্ট মার্টিনের দক্ষিণ-পশ্চিম সমুদ্র এলাকায় অভিযান চালিয়ে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া ২,৪০০ বস্তা সিমেন্টসহ তিনটি ফিশিং বোট জব্দ করেছে বাংলাদেশ নৌবাহিনী ও কোস্ট গার্ড। এ সময় ৩৩ জনকে আটক করা হয়। প্রাথমিকভাবে জানা যায়, তারা শুল্ক ফাঁকি দিয়ে সিমেন্ট সংগ্রহ করে মায়ানমারের একটি নিষিদ্ধ গোষ্ঠীর কাছে পাচার করছিল। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

×

To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.