Daily Mint

মার্কিন সেনাদের জায়গা দিতে পর্যটকদের বুকিং বাতিল করল ইসরায়েলের হোটেল

ইসরায়েলের লোহিত সাগর তীরবর্তী পর্যটন শহর এইলাতে শত শত পর্যটকের হোটেল বুকিং আকস্মিকভাবে বাতিল করা হয়েছে। ইসরায়েলি গণমাধ্যম জানায়, ওই রুমগুলোতে যুক্তরাষ্ট্রের সেনাদের জন্য আবাসন নিশ্চিত করা হচ্ছে। ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনার প্রেক্ষাপটে নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে প্রায় ৬ হাজার মার্কিন সেনা মোতায়েন রয়েছে। ফলে চলতি গ্রীষ্মের সব বুকিং নভেম্বর পর্যন্ত বাতিল করা হয়েছে বলে জানানো হয়।

×

To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.