Daily Mint

মিটিং শেষে বাইরে গিয়ে গালিগালাজ করেন পাটওয়ারী, এতে আমরা অভ্যস্ত, একদমই ক্ষুব্ধ নই: সিইসি

নির্বাচন কমিশন নিয়ে এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর সমালোচনার জবাবে সিইসি এ এম এম নাসির উদ্দিন বলেন, এ ধরনের মন্তব্যে তারা অভ্যস্ত। তিনি দাবি করেন, পাটওয়ারী আগে কমিশনের সঙ্গে বৈঠক করে বাইরে গিয়ে সমালোচনা করতেন। সোমবার এক অনুষ্ঠানে সিইসি বলেন, নির্বাচন কীভাবে হয়েছে তা দেশবাসী দেখেছে। তবে ব্যক্তিগতভাবে তিনি পাটওয়ারীকে পছন্দ করেন এবং তার সরাসরি মন্তব্যকে গণতন্ত্রের অংশ হিসেবে দেখেন।

×

To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.