মিয়ারহাট বন্দরে ভয়াবহ আগুন : ২০ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই
পিরোজপুরের নেছারাবাদের মিয়ারহাট বন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২০টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। শুক্রবার রাত ১১টার দিকে একটি সার ও কীটনাশকের দোকান থেকে আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে। প্রায় সাড়ে ৪ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। এতে প্রায় ১৫ কোটি টাকার ক্ষতির দাবি করা হয়েছে। দাহ্য পদার্থের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.