মুটিয়ে যাবে বিশ্বের ৫০ কোটির বেশি শিশু
বিশ্বজুড়ে শিশুদের স্থূলতা ও অতিরিক্ত ওজন দ্রুত বাড়ছে বলে সতর্ক করেছে ওয়ার্ল্ড ওবেসিটি ফেডারেশন। প্রতিবেদনে বলা হয়েছে, ২০৪০ সালের মধ্যে ২২ কোটির বেশি শিশু স্থূলতায় এবং ৫০ কোটির বেশি শিশু অতিরিক্ত ওজনে আক্রান্ত হতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, এই প্রবণতা হৃদরোগ ও উচ্চ রক্তচাপসহ গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করবে। খাদ্যব্যবস্থা ও নীতিগত ঘাটতির কারণে পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠছে।
To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.