মুন্সিগঞ্জে চিরনিদ্রায় শায়িত হলেন কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সার
চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় অকাল প্রয়াত অভিনেত্রী ও কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সারকে মুন্সিগঞ্জের গজারিয়ায় চিরনিদ্রায় শায়িত করা হয়েছে। সোমবার সকালে আব্দুল্লাহপুর গ্রামে জানাজা শেষে নানীর বাগানবাড়ির আঙিনায় তাকে দাফন করা হয়। তিনি সাবেক ফুটবলার কায়সার হামিদের কন্যা। রোববার ঢাকায় শেষ শ্রদ্ধা শেষে মরদেহ গজারিয়ায় আনা হয়। পরিবার জানায়, ব্যক্তিগতভাবে দাফন সম্পন্ন করা হয়েছে, গণমাধ্যমকে দূরে রাখা হয়েছিল।
To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.