Daily Mint

মেট্রোরেলে উঠতে যে কার্ড দেখালেই মিলবে ‘বড় ছাড়’, কারা পাচ্ছেন

রাজধানীর মেট্রোরেলে সিনিয়র সিটিজেন ও প্রতিবন্ধী বা বিশেষ চাহিদাসম্পন্ন যাত্রীদের জন্য একক যাত্রা টিকিটে ২৫ শতাংশ বিশেষ ছাড় চালু করেছে ডিএমটিসিএল। ৬৫ বছর বা তার বেশি বয়সীরা জাতীয় পরিচয়পত্র দেখিয়ে এবং প্রতিবন্ধীরা সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ‘সুবর্ণ’ কার্ড প্রদর্শনের মাধ্যমে এ সুবিধা পাবেন। সরকারের জনকল্যাণমূলক এই উদ্যোগের আনুষ্ঠানিক উদ্বোধন ফার্মগেট মেট্রোস্টেশনে করা হবে বলে জানানো হয়েছে।

×

To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.