মোদির সফর ঘিরে নিরাপত্তা ত্রুটি, ৬ পুলিশ সদস্য বরখাস্ত
ভারতের বেঙ্গালুরুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরের আগে তার যাত্রাপথের কাছে জিলেটিন স্টিক উদ্ধারের ঘটনায় ছয়জন পুলিশ কর্মকর্তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। পুলিশ জানিয়েছে, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকবে। নিরাপত্তা তল্লাশির সময় কাগালিপুরা এলাকায় বিস্ফোরক দুটি পাওয়া যায়। ঘটনাটি মূল অনুষ্ঠানস্থল থেকে তিন কিলোমিটার দূরে ঘটে। বিষয়টি নিয়ে তদন্ত ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.