Daily Mint

মোবাইল ফোন অতিরিক্ত চার্জে রাখলে যে ক্ষতি হতে পারে

স্মার্টফোন দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ অংশ হলেও অনেকেই দীর্ঘ সময় চার্জে লাগিয়ে রাখার ভুল করেন। বিশেষজ্ঞদের মতে, লিথিয়াম-আয়ন ব্যাটারি ১০০ শতাংশে দীর্ঘক্ষণ থাকলে এর ক্ষমতা কমে যায় এবং আয়ু হ্রাস পায়। অতিরিক্ত তাপে ব্যাটারি ক্ষতিগ্রস্ত বা ফুলে যাওয়ার ঝুঁকি থাকে। তাই ২০ থেকে ৮০ শতাংশের মধ্যে চার্জ রাখা এবং মানসম্মত চার্জার ব্যবহার করাই ব্যাটারির জন্য নিরাপদ।

×

To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.