Daily Mint

মোরগ পোলাওয়ের প্যাকেটের ভেতর মিলল আস্ত ব্যাঙ

কুড়িগ্রামের রৌমারীতে মোরগ পোলাওয়ের একটি প্যাকেট থেকে আস্ত ব্যাঙ পাওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে উপজেলা প্রশাসন সংশ্লিষ্ট দোকানকে ২০ হাজার টাকা জরিমানা করেছে। সোমবার বিকেলে এ অভিযান চালানো হয়। ‘নান্না বিরিয়ানি হাউজ’ নামের ওই দোকান থেকে কেনা খাবারের একটি প্যাকেটে ব্যাঙ পাওয়ার পর তদন্তে অভিযোগের সত্যতা নিশ্চিত হয় বলে জানিয়েছেন ইউএনও।

×

To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.