যুক্তরাষ্ট্রের ডালাসে গোলাগুলিতে নিহত ২, আহত ৩
যুক্তরাষ্ট্রের টেক্সাসের ক্যারলটনে দুটি পৃথক গুলির ঘটনায় অন্তত দুইজন নিহত ও তিনজন আহত হয়েছেন। প্রথম হামলা ঘটে একটি শপিং সেন্টারে, পরে কাছাকাছি অ্যাপার্টমেন্টে আরেকজনের মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, ব্যবসায়িক বিরোধের জেরে ৬৯ বছর বয়সী সিউং হো হান হামলা চালান। তাকে দ্রুত গ্রেপ্তার করা হয়েছে। আহতরা স্থিতিশীল। ঘটনায় এফবিআইসহ আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত চালাচ্ছে।
To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.