যুক্তরাষ্ট্রের ভিসা নীতিতে কড়াকড়ি
যুক্তরাষ্ট্র অস্থায়ী ভিসা প্রক্রিয়ায় নতুন শর্ত যুক্ত করেছে। এখন আবেদনকারীদের সাক্ষাৎকারে জানাতে হবে তারা নিজ দেশে কোনো নির্যাতনের শিকার হননি এবং ফিরে যেতে ভয় পান না। এ বিষয়ে দুটি প্রশ্ন রাখা হয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মতে, অনেক আবেদনকারী প্রকৃত তথ্য গোপন করায় আশ্রয়প্রার্থীর সংখ্যা বাড়ছে। তাই ভিসা যাচাই আরও কঠোর করতে বিশ্বের সব দূতাবাসে নতুন নির্দেশনা কার্যকর করা হয়েছে।
To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.