Daily Mint

যুক্তরাষ্ট্রে পিএইচডি করার সময় প্রাণ হারালেন বুয়েট শিক্ষিকা আফিফা

যুক্তরাষ্ট্রে পিএইচডি করতে গিয়ে সন্তান জন্মদানের সময় মারা গেছেন বুয়েটের পানিসম্পদ কৌশল বিভাগের সহকারী অধ্যাপক আফিফা রহমান নাইমা। তিনি ইউনিভার্সিটি অব ইলিনয় আরবানা-শ্যাম্পেইনে অধ্যয়নরত ছিলেন। ডেলিভারিজনিত জটিলতায় কয়েকদিন আইসিইউতে চিকিৎসাধীন থাকার পর শুক্রবার তাকে মৃত ঘোষণা করা হয়। তার মৃত্যুতে পরিবার, সহকর্মী ও শিক্ষার্থীদের মধ্যে গভীর শোক নেমে এসেছে। রেখে গেছেন স্বামী ও দুই সন্তান।

×

To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.