যুক্তরাষ্ট্র বারবার আলোচনার মাঝপথে ‘পেছন থেকে ছুরি মেরেছে’: মাখোঁকে পেজেশকিয়ান
ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাখোঁকে বলেছেন, যুক্তরাষ্ট্রের আচরণ কূটনীতিকে হুমকি ও নিষেধাজ্ঞার পথে ঠেলে দিয়েছে, তাই তেহরানের পক্ষে ওয়াশিংটনকে বিশ্বাস করা সম্ভব নয়। তিনি অভিযোগ করেন, দুই দফা আলোচনার পরও ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়া হয়েছে। পেজেশকিয়ান যুদ্ধবিরতি ও শত্রুতামূলক পদক্ষেপ বন্ধের নিশ্চয়তা ছাড়া কার্যকর আলোচনা সম্ভব নয় বলে মত দেন এবং নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানান।
To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.