Daily Mint

যুদ্ধবিরতির মধ্যেই আবারও লেবাননে ইসরায়েলের হামলা, নিহত ৫১

যুদ্ধবিরতির মধ্যেও গত ২৪ ঘণ্টায় লেবাননে ইসরায়েলের হামলায় দুই স্বাস্থ্যকর্মীসহ ৫১ জন নিহত হয়েছেন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে প্যারামেডিকদের লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। গত ১৬ এপ্রিল থেকে যুদ্ধবিরতি চললেও দুইপক্ষের সংঘর্ষ থামেনি। জাতিসংঘের তথ্য অনুযায়ী, চলমান সংঘাতে এখন পর্যন্ত ১০৩ চিকিৎসাকর্মী নিহত ও আরও ২৩০ জন আহত হয়েছেন। পরিস্থিতি ক্রমেই আরও ভয়াবহ হয়ে উঠছে।

×

To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.