Daily Mint

যুদ্ধ বন্ধে ইরানের প্রস্তাব ‘একেবারেই অগ্রহণযোগ্য’: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাবের বিপরীতে ইরানের দেওয়া জবাবকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘অগ্রহণযোগ্য’ বলে প্রত্যাখ্যান করেছেন। পাকিস্তানের মাধ্যমে তেহরান তাদের প্রস্তাব পাঠায়, যেখানে সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ, নৌ অবরোধ প্রত্যাহার ও নিষেধাজ্ঞা শিথিলের দাবি ছিল। হরমুজ প্রণালির নিরাপত্তা নিয়েও গুরুত্ব দেওয়া হয়েছে, তবে এর ভবিষ্যৎ নিয়ে কোনো স্পষ্ট ইঙ্গিত দেয়নি ইরান। পারমাণবিক কর্মসূচি নিয়েও আলোচনার আগে যুদ্ধ বন্ধের শর্ত দেওয়া হয়।

×

To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.