Daily Mint

যেসব মোটরসাইকেল থাকতে পারে কর আওতার বাইরে

দেশে প্রথমবারের মতো মোটরসাইকেলকে করের আওতায় আনার পরিকল্পনা করছে সরকার। ১১০ সিসি পর্যন্ত বাইক করমুক্ত থাকবে। ১১১–১২৫ সিসির জন্য ২ হাজার টাকা, ১২৬–১৬৫ সিসির জন্য ৫ হাজার টাকা এবং ১৬৫ সিসির বেশি হলে ১০ হাজার টাকা অগ্রিম আয়কর নির্ধারণের প্রস্তাব রয়েছে। ২০২৬–২৭ বাজেটে এটি কার্যকর হতে পারে বলে এনবিআর সূত্র জানিয়েছে। এতে সরকারের রাজস্ব আয় বাড়বে বলে ধারণা করা হচ্ছে।

×

To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.