Daily Mint

রণক্ষেত্র গোপালগঞ্জ, নারীসহ আহত ১২

গোপালগঞ্জ সদর উপজেলার নিজড়া উত্তরপাড়া এলাকায় আম পাড়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে নারীসহ ১২ জন আহত হয়েছেন। রোববার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে ইউপি সদস্য মেহেদী খানসহ কয়েকজন রয়েছেন। স্থানীয়রা তাদের উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পুলিশ জানিয়েছে, অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

×

To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.