Daily Mint

রাজধানীর নর্দায় বাস দুর্ঘটনায় নিহত ১

রাজধানীর নর্দা এলাকায় একটি ভয়াবহ বাস দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন এবং অন্তত ১২ জন আহত হয়েছেন। বুধবার সকাল ৬টার দিকে আকাশ পরিবহনের বাসকে পেছন থেকে ধাক্কা দিয়ে উলটে যায় ঢাকা-বরিশাল রুটের ইসলাম পরিবহনের আরেকটি বাস। এতে আকাশ পরিবহনের এক যাত্রী নিহত হন। আহতদের কুর্মিটোলা ও বারিধারা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়।

×

To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.